September 19, 2017দুই হাত পুরে জল নিয়েছি মা গো মুখ খোলো এই আলগা মুঠি এর আঁধারের মূলে আছে স্রোতস্বিনী কোনো সপ্তদ্বীপের মাটি কোটি কোটি বৎসরের প্রায় ধুয়ে ধুয়ে চন্দনপাটায় পড়ে বরষাসম্ভবে তাই মুঠি ভরে নিয়ে আসি মুখে পুরে দিই আলো জল আলো আলো আলো জল অথচ এ মহালয় মাতৃচ্ছায়াহীন। এ মন্দিরে দেবী নাই। আবক্ষ গাহন করি নদীগর্ভে […]
September 19, 2017বাসটা ঢাকুরিয়া ব্রিজ ক্রস করছে, ঠিক এমন সময়ে আধ সেকেন্ডের জন্য শুভদীপের মনে হয়েছিল কাজটা হয়তো সে ঠিক করছে না। এতদিন বাদে কৃষ্ণার বাড়ি হঠাৎ গিয়ে পড়া… কিন্তু ঘড়িতে সেকেন্ডের কাঁটা একঘর পেরনোর আগেই মাথা থেকে সে চিন্তা উবে গেল। কৃষ্ণা কী করবে? রাগ বা অভিমান? সেসব নিপুণ দক্ষতায় ম্যানেজ করতে কী বহুকাল আগেই শিখে […]
September 18, 2017আবার সে এসেছে ফিরিয়া! আকাশে ব্লটিং নীল তার ফাঁকে সাদা সাদা থোপা থোপা জলদগম্ভীর মেঘ ছানাদের ইতিউতি, চারপাশের কচি নেড়ি দের ছুটোছুটি, সদ্য বর্ষায় চান করা ঝকঝকে সবুজ পাতায় এক রত্তি পাখিদের কিচির মিচির, প্রাক সন্ধের মেঘে আলোয় রঙিন স্বপ্নের ঝালর যাকে বলে ডি লা গ্রান্ডি মেফিস্তফিলিস! এবং কি আশ্চর্য কিছুদিন আগে এক অনলাইন বন্ধুর […]
September 17, 2017একটা অলিন্দের বড় শখ কঙ্কনার| পুষ্কর বলেছিল‚ ‘রিটায়ারমেন্টের পর যখন বাড়িটা বানাব তখন তোমার জন্য একটা বারান্দা বানিয়ে দেব|’ ‘বারান্দা নয় বল অলিন্দ’ ‚ হেসে বলেছিল কঙ্কনা| কঙ্কনার মায়েরও বড় শখ ছিল লাল মেঝের কুলুঙ্গিকাটা একটা অর্ধবৃত্তাকার অলিন্দের| তিনি তখন খুব ছোট যখন পূর্ববঙ্গ ছেড়ে চলে এসেছিলেন| ছোটবেলার অনেক কিছুই ভুলে গেলেও অলিন্দের কথাটা কিছুতেই […]
Recent Comments